প্রকাশনার ১০ বছর

মহাখালী ডিওএইচএসএর অগ্নিকাণ্ডে অসুস্থ ৪ জন বার্নে

দৈনিক জনপদ
প্রকাশিত 16 September, Wednesday, 2026 02:57:36
মহাখালী ডিওএইচএসএর অগ্নিকাণ্ডে অসুস্থ ৪ জন বার্নে

রাজধানীর মহাখালী ডিওএইচএসএ অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় চারজন অসুস্থ হয়ে পড়ায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মহাখালীর ডিওএইচএস এর ২ নাম্বার রোডে ১৮০ নম্বর বাসায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

অসুস্থরা হলেন- সায়মুল হক (৬৪), জাহান(২২), ওভি(৩১) ও সুমাইয়া বিনতে আলম (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা সুলতান মাহমুদ শিকদার।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে অসুস্থ অবস্থায় চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগে রমজানের চিকিৎসাধীন রয়েছেন। ধোঁয়ায় অসুস্থ হওয়ার কারণে তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে।