প্রকাশনার ১০ বছর

কোম্পানিগঞ্জ বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি : জিন্নাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

দৈনিক জনপদ
প্রকাশিত 23 November, Monday, 2026 02:27:28
কোম্পানিগঞ্জ বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি : জিন্নাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

দৈনিক জনপদ ডেস্ক ::: কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি করার অভিযোগে মোহাম্মদ আলী জিন্নাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার চাটিবহর (আমবাড়ি) গ্রামের মৃত তৈমুছ আলীর ছেলে মো. সুজন মিয়া বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানার (মামলা নং ২০, তাং ২১/১১/২০২৬ইং) দাখিল করেন।
মামলায় এজাহার নামিয় আসামিরা হলেন, কোম্পানিগঞ্জ উপজেলার কাঠাল বাড়ি গ্রামের জিয়াদ আলীর ছেলে মো. শওকত (৪৫), মোহাম্মদ আলী জিন্না(৪৮), শওকত আলীর ছেলে তানবির আহমদ (২৬),তারেক আহমদ (২৪),মৃত জমসেদ আলীর ছেলে আনোয়ার মিয়া উরফে জামাই (৩৭),মৃত নাসির মিয়ার ছেলে জজ মিয়া (৩২)। এছাড়া এ মামলায় ১২ জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, মামলার বাদী সিলেট জেলার বালু মহাল ক্রয়ের একজন প্রথম শ্রেণীর ঠিকাদার হন।আর মামলার আসামিরা পরধনলোভী, চাঁদাবাজ, সন্ত্রাসী প্রকৃতির লোক হয়। গত বছরের ২৬ মে শওকত ও মোহাম্মদ আলীর কাছ থেকে এক কোটি বিশ লক্ষ টাকা মূল্যের ৪ লক্ষ ঘনফুট বালু ক্রয় করা হয় ।কিন্ত পরবর্তীতে বালুর দাম বৃদ্ধি পাওয়ায় সুজন মিয়া ক্রয়কৃত বালু বিক্রয় শুরু করেন। তখন শওকত ও মোহাম্মাদ আলী বালু বেশি দামে বিক্রি হচ্ছে শোনে ক্রয়কৃত নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা দাবি করেন। অতিরিক্ত টাকা প্রদান করতে অস্বীকার করলে। গত ১৯ অক্টোবর ২০২৬ইং তারিখে সুজন ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিলেট শহরে দিকে রওনা হলে রাত অনুমান ৭.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছামাত্র পূর্ব হইতে ওৎপেতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিবাদীগণ বেআইনী জনতাবন্ধে মোটর সাইকেলের গতিরোধ করে টাকা দাবি করা হয়। তখন সুজন টাকা দিতে অস্বীকার করলে, তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় এবং সঙ্গে থাকা ১ লক্ষ টাকা জোর পূর্বক ছিনিয়ে নেওয়া হয়। হামলায় আহতের শোর-চিৎকারে সাক্ষীগণ সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিগন মেরে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনায় সুজন মিয়া বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উছমান গনি জানান, বালু ব্যবসায়ী সুজন মিয়া কে হত্যা চেষ্টার অভিযোগে ৬ জনের নামোল্লেখ করে ও ১২ জনকে অজ্ঞাতনামা রেখে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।