প্রকাশনার ১০ বছর

[english_date]

বিএনপির মনোয়নবঞ্চিত আরেক নেতাকে সরকারি প্রতিষ্ঠানে পদায়ন

দৈনিক জনপদ
প্রকাশিত 18 August, Tuesday, 2026 19:14:14
বিএনপির মনোয়নবঞ্চিত আরেক নেতাকে সরকারি প্রতিষ্ঠানে পদায়ন

সিলেট অঞ্চলের গ্যাস সরবরাকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ বদরুজ্জামান সেলিম।

সোমবার বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে জলালাবাদ গ্যাসের পরিচলক পদে মনোনয়ন দেওয়া হয়। বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহ-সভাপতি। তিনি গত নির্বাচনে সিলেট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো. রুহুল আমিন সাক্ষরিত পেট্রোবাংলা চেয়ারম্যন বরাবর প্রেরিত এক অফিস আদেশে বদরুজ্জামান সেলিমকে জালালাবাদ গ্যাসের পরিচালক পদে মনোনয়ন প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

সরকার গঠনের পর এ পর্যন্ত সিলেট বিএনপির পাঁচ নেতাকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। এসব নেতাদের স্থানীয় সরকার ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বদরুজ্জামান সেলিম ছাড়া অন্যদের মধ্যে- সিলেট ওয়াসার চেয়ারম্যান হয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী হয়েছেন সিসিকের প্রশাসক , জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম সিলেট জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।

এদের মধ্যে কয়েস লোদী ছাড়া বাকী সকলেই গত নির্বাচনে সিলেটের বিভিন্ন আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তখন মনোনয়নবঞ্চিত হন তারা। সরকার গঠনের পর তাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পদায়ন করা হচ্ছে। আর কয়েস লোদী আগাামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।