দৈনিক জনপদ ডেস্ক ::: সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন ও সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন দিনার সহ নবগঠিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন তরুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে-এটাই প্রত্যাশা।
দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে ধারণ করে নবগঠিত নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নতুন নেতৃত্বের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন।