প্রকাশনার ১০ বছর

[english_date]

নগরী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

দৈনিক জনপদ
প্রকাশিত 07 September, Monday, 2026 01:56:18
নগরী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

সিলেট নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— নগরের জল্লারপাড়ের মো. সোহেল আহমদ (২০) এবং আখালিয়া নেহারি পাড়ার রবিউল ইসলাম হৃদয় (২৬)।

পুলিশ জানায়, গত ২৮ আগস্ট পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। (মামলা নং-৫৩, তারিখ ৩০ আগস্ট)।

কতোয়ালি থানা পুলিশ আরও জানায়, মামলার তদন্তে সিসিটিভি ও ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে গ্রেপ্তার দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। সোহেল আহমদকে ৪ সেপ্টেম্বর জল্লারপাড় এলাকা থেকে এবং রবিউল ইসলাম হৃদয়কে ৬ সেপ্টেম্বর নেহারীপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।